প্রধান সূচি

বালুবোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙ্গে গেল সেতু

বালুবোঝাই ট্রলার চালিয়ে ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেললো সেতু। সেতুটির মাঝখান ভেঙ্গে পড়ল ট্রলারে মাথায়। বন্ধ হয়ে গেল পারাপার। এ ঘটনার পর স্থানীয়রা ট্রলারটি আটক করেছে।
উপজেলার ২১নং দক্ষিণ কালাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কালাইয়া-ইন্দুরকানী দুই গ্রামের সংযোগ খালে এ ঘটনা ঘটে। হঠাৎ সেতুটি ভেঙ্গে যাওয়ায় স্কুলের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের পারাপারে দেখা দেয় দূর্ভোগ। স্কুলের ছাত্রছাত্রীরা পারাতে না পেরে অনেকেই বাড়ী ফিরে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দেড় বছরের বেশী সময় ধরে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করতে ঠিকাদারের মালামাল পরিবহনে সেতুটি লক্কর জক্কর হয়ে গেছে। সেই জড়াজীর্ন সেতু বালুবোঝাই ট্রলারের সজোড়ে ধাক্কা দিলে সেতুটি ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা ট্রলারটি আটক করলে ট্রলার মালিক জাহিদুল ইসলাম সেতু মেরামতের শর্তে ট্রলারটি ছেড়ে দেয়া হয়। ওই সেতু দিয়ে এলাকাবাসীসহ বিদ্যালয়ের ছেলে মেয়েদের পাড় হতে হয়। সেতু ভেঙ্গে যাওয়ায় আপাতত বন্ধ রয়েছে পারাপার।
২১নং দক্ষিণ কালাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম লোকমান হোসেন জানান, বিদ্যালয় ভবন নির্মানের কাজের জন্যই সেতুটি জড়াজীর্ন হয়ে পড়েছে। কিন্তু বালু বোঝাই ট্রলার সজোড়ে ধাক্কা না দিলে সেতুটি যেত না। বিদ্যালয় শুরুর আগে সেতুটি ভেঙ্গে যাওয়ায় অনেক শিক্ষার্থী ক্লাশে আসতে পারে নি। দ্রুত সেতুটি নির্মাণ প্রয়োজন।
ইন্দুরকানী উপজেলা এলজিইডির উপ-প্রকৌশলী রবীন্দ্রনাথ হালদার জানান, সেতুটি যারা ভেঙ্গেছে তাদের ট্রলার আটক করে মেরামতের ব্যবস্থা করতে হবে। এছাড়া সেতুটি নির্মানের জন্য প্রাক্কলণ দেয়া আছে, বরাদ্দ পেলে দ্রুত নির্মান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial