প্রধান সূচি

নাজিরপুরে দুটি ইউপি নির্বাচন

নৌকার ভরাডুবি : স্বতন্ত্র প্রার্থীর বিজয়

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ৯ম ধাপে ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
আজ বুধবার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ী দোবরা ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে সুষ্ঠুভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে কলারদোয়ানিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাসানাত ডালিম (বিএনপি) আবারও বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬২৬ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কবির বাহাদুর পেয়েছেন ৩ হাজার ৬৪ ভোট।
দেউলবাড়ী দোবরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এফ এম রফিকুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী মিজানুর রহমান পেয়েছেন ৩ হাজার ৬২১ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাষ্টার মো. ওয়ালিউল্লাহ ৩ হাজার ৫৩৬ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial