প্রধান সূচি

সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে কাউখালীতে সমাবেশ

‘মানবিক সমাজ নির্মানে চাই সংস্কৃতির জাগরণ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের কাউখালীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ সামনের সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট কাউখালী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জোটের সভাপতি সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জোটের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, সূর্যোদয় খেলাঘর আসরের সভাপতি মো. কামরুজ্জামান মিঠু, সহ-সভাপতি এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, উত্তরায়ণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বীথিকা সাহা, জাতীয় কবিতা পরিষদের রুহুল আমিন তালুকদার, মানিক লাল ভট্টাচার্য, সংস্কৃতিকর্মী অসীম দাস, স্বপন বিশ্বাস, শ্যামল হালদার প্রমুখ।
বক্তারা, দেশের সংস্কৃতি খাতের উন্নয়নে জাতীয় বাজেটের কমপক্ষে এক শতাংশ বরাদ্দের দাবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial