প্রধান সূচি

পিরোজপুরে ক্রিকেট একাডেমীর উদ্বোধন

লেখাপড়ার পাশাপাশি শিশু কিশোরদের ক্রিকেট খেলোয়ার হিসেবে তৈরী করা লক্ষে পিরোজপুরে প্রতিষ্ঠিত ক্রিকেট প্রশিক্ষণের সংগঠন পিরোজপুর ক্রিকেট একাডেমীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কেক কেটে পিরোজপুর ক্রিকেট একাডেমীর উদ্বোধন করেন পিরোজপুর জেলা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক।
পিরোজপুর ক্রিকেট একাডেমীর সভাপতি নুরুল হুদা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, রূপালী ব্যাংক হুলারহাট শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম।
অনুষ্ঠানে পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। আর এ জন্য ক্রিকেট প্রশিক্ষণের সংগঠন পিরোজপুর ক্রিকেট একাডেমীর বিকল্প নেই। সকল অভিভাবকদের উচিত তার সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে পড়াশুনার পাশাপাশি খেলার মাঠেও পাঠানো। আজকের শিশুরাই আগামী দিনের সাকিব, তামিম, মুশফিক হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। তাই সকল অভিভাবকদের তার সন্তানকে খেলার মাঠে ফিরিয়ে আনার আগ্রহ তৈরী করতে হবে।
উল্লেখ্য, ক্রিকেট প্রশিক্ষণের জন্য পিরোজপুর ক্রিকেট একাডেমীতে দুই শতাধিক শিক্ষার্থী ফরম নিয়ে ভর্তি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial