Saturday, March 26th, 2022
পিরোজপুরে ক্রিকেট একাডেমীর উদ্বোধন
লেখাপড়ার পাশাপাশি শিশু কিশোরদের ক্রিকেট খেলোয়ার হিসেবে তৈরী করা লক্ষে পিরোজপুরে প্রতিষ্ঠিত ক্রিকেট প্রশিক্ষণের সংগঠন পিরোজপুর ক্রিকেট একাডেমীর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কেক কেটে পিরোজপুর ক্রিকেট একাডেমীর উদ্বোধন করেন পিরোজপুর জেলা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক। পিরোজপুর ক্রিকেট একাডেমীর সভাপতি নুরুল হুদা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, রূপালী ব্যাংক হুলারহাট শাখার শাখাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চ ঘাট থেকে ৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া পুলিশ। আটককৃতরা হলেন- আল আমীন (৩২) ও ইউনুস বেপারি (২২)। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে আল আমীন ও ইউনুস বেপারি নামের দুই যুবক ঢাকা থেকে এমভি মহারাজ-৭ নামের একটি লঞ্চে ভান্ডারিয়া ঘাটে পৌঁছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশ তাদের সাথে বহনকৃত দুইটি ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ী আল আমীন কুমিল্লার চান্দিনার নলকুলি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং ইউনুসবিস্তারিত পড়ুন
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির দিন আজ। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতার আজ ৫১ বছর। জাতি পালন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি। সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দুইশ’ বছরের ব্রিটিশ-বেনিয়া শাসনের অবসানের পর ২৪ বছর ধরে চলে বিজাতীয় ভাষাভাষী গোষ্ঠীর শাসন-শোষণবিস্তারিত পড়ুন
