বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বাগেরহাটের ফকিরহাট থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের কাকড্ঙ্গাা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় একজন পুলিশ কনষ্টেবল মারা গেছেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মো. খায়রুল আনাম জানান, ফকিরহাট থানার কনস্টেবল (কং-৮২৫) মো. ইলিয়াস হোসেন, বিপি-৬৮৮৮০৩৮২৬৪, পিতা ইজ্জত আলী, সাং-কাশিপুর, থানা ও জেলা-ঝিনাইদহ, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা বিশ্বরোডে ঢাকামুখী নিজ মোটর সাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খুলনামুখী যাত্রীবাহী বাস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়ধীন রয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে ক্রিকেট একাডেমীর উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে শুধু উচ্চারণে নয়, মনেপ্রাণে ধারণ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
