প্রধান সূচি

Sunday, March 27th, 2022

 

স্বরূপকাঠীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দুই কেজি গাঁজাসহ দেলোয়ারা বেগম (৪৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুরের মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামাল হোসেনের নেতৃত্বে উপজেলার ইন্দেরহাট বন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় দেলোয়ারা বেগমের স্বামী মো. জহিরুল হক (৬০) ও ছেলে মো. বেল্লাল হোসেন (২৪) পালিয়ে যায়। পিরোজপুরের মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জামাল হোসেন, বলেন নেছারাবাদ থানায় তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে শুধু উচ্চারণে নয়, মনেপ্রাণে ধারণ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু উচ্চারণে নয়, মনেপ্রাণে ধারণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। স্থানীয় সময় শনিবার যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ হাউজ প্রাঙ্গণে বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধাগণ এবংবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বাগেরহাটের ফকিরহাট থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের কাকড্ঙ্গাা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় একজন পুলিশ কনষ্টেবল মারা গেছেন। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মো. খায়রুল আনাম জানান, ফকিরহাট থানার কনস্টেবল (কং-৮২৫) মো. ইলিয়াস হোসেন, বিপি-৬৮৮৮০৩৮২৬৪, পিতা ইজ্জত আলী, সাং-কাশিপুর, থানা ও জেলা-ঝিনাইদহ, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা বিশ্বরোডে ঢাকামুখী নিজ মোটর সাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খুলনামুখী যাত্রীবাহী বাস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়ধীন রয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial