দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে।
বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা চেষ্টা করলে পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়।
মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওগাতুল ইসলাম সগির। বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মেদ কাঞ্চন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শফিকুল ইসলাম, পিরোজপুর সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাইনুল ইসলাম মিথুন প্রমুখ।
