প্রধান সূচি

পিরোজপুর পুলিশে ‘বডি অন ক্যামেরা’ সংযুক্ত

পিরোজপুরের প্রথমবারের মতো দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশের ট্রাফিকে কর্মরত সদস্য ও বিভিন্ন অভিযানের জন্য পুলিশ সদস্যদের ‘বডি অন ক্যামেরা’ ব্যবহৃত করা হবে।
বুধবার সকাল ১১টায় জেলা শহরের সিও অফিস মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, সদর থানার পুলিশ পরিদর্শক আলী রেজাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য, জেলা গোয়েন্দা শাখার সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠ পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যে কোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। প্রথম পর্যায়ে পিরোজপুর জেলার পুলিশের জন্য ২৬টি ‘বডি অন ক্যামেরা’ সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে থানাগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যেও বিতরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial