Wednesday, March 9th, 2022
লন্ডনের মেয়র ব্যারিষ্টার রৌশন আরা পিরোজপুরে ভালোবাসায় শিক্ত
লন্ডনের রামসগেট শহরের মেয়র ব্যারিষ্টার রৌশন আরা দোলন এবং তার স্বামী লন্ডনের হোটেল ব্যবসায়ী পিরোজপুরের ছেলে রেজাউর রহমান জামান ৫ দিনের সফরে বুধবার পিরোজপুরে পৌঁছেছেন। দুপুরে তারা হেলিকপ্টারযোগে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অবতরণ করেন। এসময় পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। রাতে মেয়র ব্যারিষ্টার রৌশন আরা রহমানের স্বামী রেজাউর রহমান জামানের বাড়ি জেলা শহরের সিআই পাড়ার বাসায় রাত্রীযাপন করবেন। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পৌর মেয়রের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তারা। ১১ মার্চ সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় এবং জেলার ইন্দুরকানি উপজেলায় একটি প্রতিবন্ধিবিস্তারিত পড়ুন
পিরোজপুর পুলিশে ‘বডি অন ক্যামেরা’ সংযুক্ত
পিরোজপুরের প্রথমবারের মতো দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশের ট্রাফিকে কর্মরত সদস্য ও বিভিন্ন অভিযানের জন্য পুলিশ সদস্যদের ‘বডি অন ক্যামেরা’ ব্যবহৃত করা হবে। বুধবার সকাল ১১টায় জেলা শহরের সিও অফিস মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, সদর থানার পুলিশ পরিদর্শক আলী রেজাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য, জেলা গোয়েন্দা শাখার সদস্য ও জেলা পুলিশের সদস্যরাবিস্তারিত পড়ুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড
চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে। বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা চেষ্টা করলে পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়। মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওগাতুল ইসলাম সগির। বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সালেহবিস্তারিত পড়ুন
