আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে : এমপি শেখ তন্ময়
বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আজকের তারুণ্যদ্দীপ্ত মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতেৃত্ব দেবে। শিক্ষার্থীদের উচিত এই সময়টাকে বেশি করে জ্ঞান অর্জনে সময় দেয়া। সময় চলে গেলে কোনভাবেই তা ফিরে আসবে না।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের যদুনাধ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ তন্ময় আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য শিক্ষিত জাতি গঠনের কোন বিকল্প নেই।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, যদুনাধ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি মেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর খান আবু বকর সিদ্দিক প্রমুখ।
