প্রধান সূচি

Tuesday, March 8th, 2022

 

আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে : এমপি শেখ তন্ময়

বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আজকের তারুণ্যদ্দীপ্ত মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতেৃত্ব দেবে। শিক্ষার্থীদের উচিত এই সময়টাকে বেশি করে জ্ঞান অর্জনে সময় দেয়া। সময় চলে গেলে কোনভাবেই তা ফিরে আসবে না। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের যদুনাধ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ তন্ময় আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য শিক্ষিত জাতি গঠনের কোন বিকল্প নেই। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা এনজিও ফোরামের সম্পাদক জিয়াউল আহসান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুহিয়াবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিক নারী দিবসে জেলা পুলিশের র‌্যালী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বঙ্গবন্ধু চত্তর প্রদক্ষিণ করে। এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান, সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দসহ নারী নেত্রী, পুলিশ নারী সদস্য, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ রোডের কাজ শেষ না করায় জনদুর্ভোগ চরমে

ঠিকাদারের গড়িমসি ও অবহেলার কারণে পাইকগাছার জনগুরুত্বপূর্ণ বোয়ালিয়া ব্রিজ রোড পাঁকাকরণ কাজের মেয়াদ শেষ হলেও রাস্তার কাজ করা হয়নি। ইটের খোয়া দিয়ে রোলার করে রাখা বছর পাড় হলেও পিচের কাজ কাজ করতে টিকাদার তালবাহানা করছে। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের খোয়া উঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে ডোবায় পরিনত হয়, আর রোদে ধুলায় একাকার। পথচারি ও সকল যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এতে করে জনদুর্ভোগ চরমে পৌছেছে। ঠিকাদারের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাছাড়া জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কাজ না করে ফেলে রাখায় এলাকাবাসির মধ্যে চরমবিস্তারিত পড়ুন


কাউখালীতে নদী সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নদী দূষণ, অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব) ইউনিয়ন পর্যায়ে নদী সরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউখালী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি)জান্নাত আরা তিথি। কর্মশালায় বক্তব্য রাখেন, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগাম অফিসার মুখলেছুর রহমান, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী,বিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস কবীর, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial