প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা এনজিও ফোরামের সম্পাদক জিয়াউল আহসান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুহিয়া বেগম হাসী, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক সাহিদা বারেক, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা মহিলা সংস্থার সদস্য শিরিনা আফরোজ।

সকাল ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আয়োজনে ১০টি সংগঠনের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না।

এছাড়া আর্ন্তজাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে উদ্দীপন পিরোজপুরের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন, আলোচনা সভা, শ্রেষ্ঠ গ্রাহক ও নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান, ফ্রি সাস্থ্য ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অন্ষ্ঠুানের আয়োজন করা হয়। উদ্দীপন পিরোজপুর শিশু ও যুব ক্লাবের সদস্য সুমাইয়া আক্তার তন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, উদ্দীপন জোনাল ব্যবস্থপক মো. মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম হোসেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial