প্রধান সূচি

কাউখালীতে নদী সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নদী দূষণ, অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব) ইউনিয়ন পর্যায়ে নদী সরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউখালী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি)জান্নাত আরা তিথি।

কর্মশালায় বক্তব্য রাখেন, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগাম অফিসার মুখলেছুর রহমান, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, অধ্যক্ষ অলোক কর্মকার, শিক্ষক বাবর তালুকদার, সাংবাদিক রবিউল হাসান রবিন, নদী রক্ষা কমিশনের ফিল্ড অফিসার শাহ সলিমুল্লাহ লাবলু, এইচ.এম নজরুল ইসলাম, ইউপি সদস্য আতিকুর ইসলাম মনির, আজম খান, আশ্রাফুল ইসলাম. আক্তারুন নেহার রেবা প্রমুখ।

কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial