প্রধান সূচি

জানাজায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় পিতা-কন্যাসহ ৩ জন গুরুতর আহত

জানাজায় যাওয়ার পথে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্যের মধ্যে ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল ৯টার দিকে পাইকগাছার মেইন সড়ক ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের  গেটে সামনে এ দূর্ঘটনা ঘটে।

আহত পিতা মোস্তাক সরদার (৪৫) তার ডান-পা ভেঙ্গে গেছে, মেয়ে চুক্তি বেগম (২০) তার বাম-পা ভেঙ্গে গেছে ও মোস্তাক সরদারে স্ত্রী শাহিদা বেগম (৪০) কপাল কেটে গেছে। আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, আহতের পরিবারের সদস্যরা গ্রামের বাড়ী কয়রার আমাদিতে এক আত্মীয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য খুলনা থেকে পরিবারের ৫ সদস্য মহেন্দ্র যোগে সকাল বেলা রওনা দেয়। পথিমধ্যে পাইকগাছার গদাইপুরে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে মহেন্দ্রটি দূর্ঘটনা কবলিত হয়।

প্রত্যক্ষদর্শী পথচারী উপজেলার শ্যামনগর গ্রামের শফিকুল ইসলাম জানান, মহেন্দ্র চালকের কোন দোষ নেই। বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দূর্ঘটনা ঘটেছে। অপর প্রত্যক্ষদর্শী পথচারী পরিতোষ দাশ জানান, সাইকেল চালক রাস্তা পার হয়ে রাস্তার উপর বাক নিয়ে পুনরায় রাস্তা পার হতে যায়। এ সময় মহেন্দ্র চালক তাকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনায় পড়ে। মহেন্দ্র চালক হাফিজুর রহমান গাড়ি ফেলে পালিয়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মহেন্দ্রটি থানা হেফাজতে নিয়ে গেছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial