নাজিরপুরে গৃহবধুর আত্মহত্যা
পিরোজপুরের নাজিরপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে রহিমা বেগম (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানান, ওই গৃহবধু তার স্বামীর অত্যাচারে গত কয়েক বছর আগে স্বামীকে ত্যাগ করেন। পরে তার স্বামী আবার বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় স্ত্রীকেও অত্যাচার করায় সেও তাকে (স্বামী) ছেড়ে চলে যান। পরে আবারও প্রথম স্ত্রী রহিমা ওই স্বামীর ঘরে আসেন। এতে তার উপর অত্যাচারের মাত্র আরো বেড়ে যায়। মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়। এতে তিনি ক্ষোভে আত্মহত্যা করেন।
নাজিরপুর থানার অফিসার ওসি (তদন্ত) মো. মহিদুল ইসলাম জানান, শুনেছি তাকে মারধর করা হতো। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন তা জানি না। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
