প্রধান সূচি

Wednesday, January 19th, 2022

 

স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে আহত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার (স্কুলছাত্রী) ভাইকে মারধর করেছে এক বখাটে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুন সাজ্জালকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের আলতাফ সাজ্জালের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে একই গ্রামের নাজমুল হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২০) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এমনকি নানা অজুহাতে স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকেও উত্যক্ত করে। স্কুল ছাত্রীর বড় ভাই মামুন ওই বখাটে জিজ্ঞেস করলে তাকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেয়।বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের হামলায় ইউপি মেম্বার আহত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. আলী হোসেন খন্দকারের (৪৯) ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের  পৈকখালী হাজী লেহাজ উদ্দিন মাদ্রাসা সংলগ্ন রাস্তায় একাকি পেয়ে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল দৃর্বৃত্ত তাকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার ঘটনায় বুধবার দুপুরে ভান্ডারিয়া থানায় আহতের ভাই মো. দেলোয়ার হোসেন খন্দকার বাদি হয়ে ৬ জনের নাম উল্ল্যেখসহ আরো ৮ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন এদিকে,বিস্তারিত পড়ুন


সন্তানের সামনে মাকে ধর্ষণ ॥ ধর্ষকের যাবজ্জীবন

বাগেরহাটের মোড়েলগঞ্জে দুই সন্তানের সামনে মাকে ধর্ষণের অপরাধে খোকা হাওলাদার (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ঘটনার ৬ বছর পর বুধবার দুপুরে বাগেরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নূরে আলম আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সেই সাথে আসামীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। আসামী মো. খোকা হাওলাদার জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের প্রয়াত আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মে রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে উত্তর ফুলহাতাবিস্তারিত পড়ুন


দি পিরোজপুর ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দি পিরোজপুর ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে শতাধিক অসহায় মানুষকে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, ক্রীড়াবিদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, দি পিরোজপুর ক্লাবের সভাপতি মেহেদী আহসান রানা, সাধারণ সম্পাদক আহসানুজ্জামান সুজন, সহ-সভাপতি রিফাদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক রাজিব, কোষাধ্যক্ষ ফয়সাল, সদস্য আ. চান, তুলিপ, বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। দি পিরোজপুর ক্লাবের সভাপতি মেহেদী আহসান রানাবিস্তারিত পড়ুন


মোংলা-খুলনা মহাসড়কের পাশের সাড়ে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোংলা-খুলনা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার অভিযানের প্রথম দিনে সকাল  থেকে বিকেল পর্যন্ত মোংলা-খুলনা মহাসড়কের মোংলার দিগরাজসহ আশপাশের সাড়ে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় মহাসড়কের দিগরাজ, বগুড়া ব্রিজ, ভাগা ও ফয়লাহাট বাসষ্ট্যান্ড এলাকার অধিগ্রহণ করা প্রায় ১০ একর সম্পত্তি উদ্ধার করা হয়। সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায়ের পরিচালনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পদোন্নতির দাবীতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কালোব্যাজ ধারণ

প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবীতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। একই দাবীতে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা ও পৌর ভূমি অফিসে বুধবার দুপুরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখা সাংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মো. ছাইদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. খলিলুর রহমান,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় প্রেমিক প্রেমিকা উধাও!

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী লোকমান ফরাজীর মেয়ে জান্নাতী আক্তার (১৫)কে গত রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জান্নাতী আক্তার উপজেলার সুন্দরবন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী লোকমান ফরাজীর মেয়ে জান্নাতী আক্তার (১৫)কে একই গ্রামের ফারুক হাওলাদারের কলেজ পড়ুয়া ছেলে মো. ইব্রাহীম হাওলাদার (২৫) পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মামাবাড়ী এলাকা থেকে ফুসলিয়ে নিয়ে অজানার পথে পারি জমিয়েছে। তারা দু’জন প্রেমিক প্রেমিকা। গত ৪ দিন ধরে তারা নিখোঁজ রয়েছে। এ খবর জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা ওই প্রেমিকবিস্তারিত পড়ুন


বাগান থেকে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগান থেকে মো. হাবিবুল্লাহ হাওলাদার (১৮) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের নিজ বাড়ির বাগান থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোজ ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হাওলাদার বিশারীঘাটা গ্রামের আওয়াল হাওলাদারের ছেলে। নিহতের পিতা আউয়াল হাওলাদার বলেন, সারা রাত খুঁজে হাবিবুল্লাহর কোন সন্ধান পাইনি। সকালে বাগানের মধ্যে দেখি মাটির দিকে মুখ করে পড়ে আছে। একটি চাদর দিয়ে গলায় ফাঁস দেওয়া। আমার মনে হয় রাতে কেউ তাকে হত্যা করে বাগানে ফেলে গেছে। আমি এইবিস্তারিত পড়ুন


জানাজায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় পিতা-কন্যাসহ ৩ জন গুরুতর আহত

জানাজায় যাওয়ার পথে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্যের মধ্যে ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল ৯টার দিকে পাইকগাছার মেইন সড়ক ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের  গেটে সামনে এ দূর্ঘটনা ঘটে। আহত পিতা মোস্তাক সরদার (৪৫) তার ডান-পা ভেঙ্গে গেছে, মেয়ে চুক্তি বেগম (২০) তার বাম-পা ভেঙ্গে গেছে ও মোস্তাক সরদারে স্ত্রী শাহিদা বেগম (৪০) কপাল কেটে গেছে। আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বিস্তারিত পড়ুন


নাজিরপুরে গৃহবধুর আত্মহত্যা

পিরোজপুরের নাজিরপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে রহিমা বেগম (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্র জানান, ওই গৃহবধু তার স্বামীর অত্যাচারে গত কয়েক বছর আগে স্বামীকে ত্যাগ করেন। পরে তার স্বামী আবার বিয়ে করেন। কিন্তু  দ্বিতীয় স্ত্রীকেও অত্যাচার করায় সেও তাকে (স্বামী) ছেড়ে চলে যান। পরে আবারও প্রথম স্ত্রী রহিমা ওই স্বামীর ঘরে আসেন। এতে তার উপর অত্যাচারের মাত্র আরো বেড়ে যায়। মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial