প্রধান সূচি

দি পিরোজপুর ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দি পিরোজপুর ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে শতাধিক অসহায় মানুষকে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, ক্রীড়াবিদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, দি পিরোজপুর ক্লাবের সভাপতি মেহেদী আহসান রানা, সাধারণ সম্পাদক আহসানুজ্জামান সুজন, সহ-সভাপতি রিফাদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক রাজিব, কোষাধ্যক্ষ ফয়সাল, সদস্য আ. চান, তুলিপ, বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

দি পিরোজপুর ক্লাবের সভাপতি মেহেদী আহসান রানা বলেন, আমরা প্রতিবছরই এভাবে নিজ উদ্যোগে শীতার্তদের জন্য সামান্য আয়োজন করে থাকি। আমাদের এ আয়োজন চলবে। ভবিষ্যতেও নিজেদের উদ্যোগে আরো ভালো ভাবে কিছু করার আশা রাখছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial