প্রধান সূচি

মঠবাড়িয়ায় পদোন্নতির দাবীতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কালোব্যাজ ধারণ

প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারির তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে এবং ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবীতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।

একই দাবীতে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা ও পৌর ভূমি অফিসে বুধবার দুপুরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখা সাংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি মো. ছাইদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. খলিলুর রহমান, শ্যামল চন্দ্র পাল।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা দেবাশীষ বিশ^াস, মো. সাইফুল ইসলাম, মো. জিল্লুর রহমান, গোবিন্দ চন্দ্র সমদ্দার, খন্দকার মফিজুল ইসলাম, মো. কামাল হোসেন, উপ-সহকারি কর্মকর্তা মালতী রানী বৈরাগী, মো, জিয়াউল জলীল, রতন কুমার পাইক ও মো. শহিদুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial