প্রধান সূচি

পিরোজপুরে কলেজ ছাত্রীকে হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অনার্স এর অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী আরিফা আহমেদ অনন্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার শহরের ক্লাব রোডে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় বক্তরা আরিফার মৃত্যুর জন্য তার শ^শুর বাড়ির লোকদের দায়ী করেন। তারা বলেন, শশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। তাই তারা এক এক সময় এক এক রকম কথা বলে।
তারা এসময় অনন্যাকে নির্মমভাবে হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যার সাথে জড়িতদের বের করে তাদের কঠিন বিচার করেন।
মানববন্ধন শেষে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial