প্রধান সূচি

বাগেরহাটে মাদ্রাসা টিসার্স এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।
বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজ্লু হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. জিয়াদুল করিম জাহিদ ও আবু সাঈদ শুনু।
সম্মেলন শেষে উপস্থিত সভার মতামতের ভিত্তিতে মো. আকরাম হোসেনকে সভাপতি ও মো. রওনক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২০২২ ও ২০২৩ দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে বাগেরহাটের ৯টি উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial