প্রধান সূচি

Monday, December 27th, 2021

 

পিরোজপুরে অতিরিক্ত সচিবের বীরনিবাস নির্মান কাজ পরিদর্শন

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ বীরনিবাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী সোমবার বিকেলে পিরোজপুরের নির্মানাধীন বীর নিবাস পরিদর্শন করেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান খানের জন্য নির্মানাধীন বীরনিবাসটির নির্মাণ কাজ সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সকল বীরনিবাস নির্মাণে ব্যবহৃত মালামালের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। এরপর তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বীরনিবাস বাছাই কমিটি ও বাস্তবায়ন কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কলেজ ছাত্রীকে হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অনার্স এর অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্রী আরিফা আহমেদ অনন্যা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার শহরের ক্লাব রোডে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন, আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এসময় বক্তরা আরিফার মৃত্যুর জন্য তার শ^শুর বাড়ির লোকদের দায়ী করেন। তারা বলেন, শশুরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাদ্রাসা টিসার্স এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজ্লু হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. জিয়াদুল করিম জাহিদ ও আবু সাঈদ শুনু। সম্মেলন শেষে উপস্থিত সভার মতামতের ভিত্তিতে মো. আকরাম হোসেনকে সভাপতি ও মো. রওনক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২০২২ ও ২০২৩ দায়িত্ববিস্তারিত পড়ুন


বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বাগেরহাটের শরণখোলায় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো ৫ বছরের শিশু সিয়ামের। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বি-ধানসাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম বি-ধানসাগর গ্রামের কৃষক মো. মোশারফ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সিয়ামের চাচাতো ভাই রুবেল হাওলাদার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম বাড়ির সামনের রাস্তায় খেলছিল। এসময় বেপরোয়া দ্রুত গতির একটি ইজিবাইক এসে সিয়ামকে ধাক্কা দেয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিয়ামকে মৃত বলে জানান। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial