প্রধান সূচি

পিরোজপুরে অতিরিক্ত সচিবের বীরনিবাস নির্মান কাজ পরিদর্শন

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ বীরনিবাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী সোমবার বিকেলে পিরোজপুরের নির্মানাধীন বীর নিবাস পরিদর্শন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান খানের জন্য নির্মানাধীন বীরনিবাসটির নির্মাণ কাজ সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সকল বীরনিবাস নির্মাণে ব্যবহৃত মালামালের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন।
এরপর তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বীরনিবাস বাছাই কমিটি ও বাস্তবায়ন কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, এ উপজেলায় ৬০টি বীর নিবাস নির্মাণ চূড়ান্ত করা হয়েছে এবং ১২টির কাজ ইতোমধ্যেই এগিয়ে চলেছে। ৪৮টি বীরনিবাস নির্মাণের কাজ অতিশ্রীঘ্রই শুরু হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বসবাসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসকল বীরনিবাস তৈরী করছেন। প্রতিটি বীর নিবাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার টাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial