প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইউপি নির্বাচন সুষ্ঠ করার লক্ষে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি ৪টি ইউপিতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করার লক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
মঙ্গলবার সকাল ১০টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম, সেবা), র‌্যাব-৮ বরিশাল প্রতিনিধি মেজর মো. জাহাঙ্গীর আলম, বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, চেয়ারম্যান প্রার্থী সেকান্দার আলী খান, ফজলুল হক রাহাত, হারুন অর রশিদ তারুকদার, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা, আয়শা আক্তার মনি, নাসির হোসেন হাওলাদার, জহির উদ্দিন সূফি, মো. রফিকুল ইসলাম আকন, মো. মাইনুল ইসলম প্রমুখ। এসময় প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীরা নানা শংঙ্কার কথা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial