প্রধান সূচি

বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে তথ্য অফিসের আলোচনা সভা

বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিরোজপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, সমীর কুমার দাস বাচ্চু, ফজলুল হক সেন্টু, সাবেক ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
সভায় বক্তারা বলেন বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলেই আজ এ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশে^র কাছে এক বিষ্ময়কর দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ^ নেতাদের অন্যতম। দেশে খাদ্য উৎপাদন অতীতের সকল সরকারের সকল রেকর্ড ভেঙ্গে অনন্য উচ্চতায় পৌছেছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সকল খাতে বাংলাদেশ পাকিস্তানকে পিছনে ফেলেছে।

ভারতের চেয়েও অনেক সূচকে বাংলাদেশ এগিয়ে আছে এবং এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই- আর সোনার মানুষ তৈরী করতে হলে বঙ্গবন্ধুর অবিষ্মরনীয় অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুন প্রজন্মকে জানাতে হবে। তবেই তাদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হবে এবং তারা আগামী দিনের নেতৃত্ব দেয়ার জন্য তৈরী হবে।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি ও পেশার নারী-পুরুষগণ অংশগ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial