স্বরূপকাঠীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সুটিয়াকাঠিতে আজমল হোসেন (৫৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার বাড়ীর দোতলার ঘরের ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আজমল হোসেন ওই গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি এলাকার একজন পরিচিত কাঠ ব্যবসায়ী ছিলেন।
আজমলের বোন লায়লা ও ফাতেমাসহ স্বজনদের দাবী আজমল আত্মহত্যা করতে পারেন না। তাদের অভিযোগ কেউ তাকে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
« মোংলায় পুষ্টি মেলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে তথ্য অফিসের আলোচনা সভা »
