প্রধান সূচি

Tuesday, December 21st, 2021

 

নিহার সভাপতি : বাকি তালুকদার সম্পাদক

বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিটিভি’র বাগেরহাট জেলা প্রতিনিধি নিহার রঞ্জন সাহা সভাপতি ও দৈনিক ভোরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি মো. আব্দুল বাকি তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডিবিসি টেলিভিশনের ইসরাত জাহান, সহ-সাধারণ সম্পাদক দৈনিক রাজপথের দাবি পত্রিকার শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক বাংলাভিশন টিভি’র মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক আরটিভি’র এস এম শামসুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের আকাশ পত্রিকার এস এম রাজ। এছাড়া ৬টি নির্বাহী সদস্যবিস্তারিত পড়ুন


ছাত্রলীগ নেতা রিয়াজ হত্যা মামলার স্থগিত আদেশ প্রত্যাহার ও নিহতের পরিবারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ

ছাত্রলীগ নেতা মো. খালেকুজ্জামান রিয়াজ হত্যা মামলার কার্যক্রম স্থগিত আদেশ প্রত্যাহার ও ওই মামলার বাদী মো. মাসুম বিল্লাহসহ নিহতের পরিবারকে নিরাপত্তা দিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। নিহত ছাত্রলীগ নেতা খালেকুজ্জামান রিয়াজ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে। সে বরিশাল পলিটেকনিক্যাল কলেজ ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি ও পিরোজপুরে ছাত্রলীগের নেতা ছিলেন। গত ২০১৩ সালের ১৬ এপ্রিল তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, রিয়াজকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বরিশাল থেকে মোটর সাইকেলেবিস্তারিত পড়ুন


বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে তথ্য অফিসের আলোচনা সভা

বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিরোজপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, সমীর কুমার দাস বাচ্চু, ফজলুল হক সেন্টু, সাবেক ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। সভায় বক্তারা বলেন বঙ্গন্ধুরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সুটিয়াকাঠিতে আজমল হোসেন (৫৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার বাড়ীর দোতলার ঘরের ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আজমল হোসেন ওই গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি এলাকার একজন পরিচিত কাঠ ব্যবসায়ী ছিলেন। আজমলের বোন লায়লা ও ফাতেমাসহ স্বজনদের দাবী আজমল আত্মহত্যা করতে পারেন না। তাদের অভিযোগ কেউ তাকে হত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান বলেন, এখনইবিস্তারিত পড়ুন


মোংলায় পুষ্টি মেলা

মোংলায় শুরু হয়েছে পুষ্টি মেলা। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ পুষ্টি মেলা শুরু হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও চাঁদপাই ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে এবং ক্রেইন’র সহযোগিতায় এ পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ষ্টল নিয়ে অংশগ্রহণ করে উপজেলা কৃষি, মৎস্য বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগসহ উপকারভোগী স্থানীয় কৃষক-কৃষানীরা। মেলার মূল উদ্দেশ্য হলো- শিশুর খাদ্যের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিতবিস্তারিত পড়ুন


কাউখালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

পিরোজপুরের কাউখালী উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত দু’টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ অনুষ্ঠিত হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। সদস্যদের শপথ করান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। শপথ নেন সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মো. আবু সাঈদ, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টু। পরে সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইসবিস্তারিত পড়ুন


পিরোজপুরে লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পিরোজপুরে লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লেডিস ক্লাব মিলনায়তনে অসহায় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও পিরোজপুর জেলা প্রশাসকের সহধর্মিনী রিজিয়া সুলতানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আওয়ালিন খালেক, লেডিস ক্লাবের সহ-সভাপতি নীলা রহমান, নুরজাহান হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা আলম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা বারেক, সহ-সম্পাদক মিনারা বেগম, ক্রিয়া সম্পাদক তাসলিমা আক্তার, কোষাধ্যক্ষ দীপ্তি রায়, নির্বাহী সদস্য রাবেয়া আহম্মেদ, নাসিমা আক্তার, সদস্য সামসুন্নাহার মুকুল, রমা সাহা।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial