প্রধান সূচি

পিরোজপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসার এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে ৪ দিন আগে বের হয়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র মো. রেজওয়ান আহম্মেদ রাফি (১৫) জেলার সদর উপজেলার পূর্ব শিকারপুর (মুসলিম পাড়া) এলাকার মো. কাবিল হাওলাদারের ছেলে।

রাফির বাবা কাবিল হাওলাদার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ২২ নভেম্বর ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারি আমার ছেলে রাফি ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। তবে সে বে হবার পরে আজও বাড়িতে ফিরে আসে নাই। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায় নি। পরে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়রী করেছি।

ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসার পরিচালক গোলাম মাওলা রসুল বলেন, রাফি প্রায়ই এমন করে বাড়িতে যায়। ঐদিন সে আমার অনুপস্থিতে মাদ্রাসা থেকে বের হয়ে ছাত্র জিহাদের কাছে বলে বাড়িতে গেছে। তারপরের দিন রাফির বাবা মাদ্রাসায় খোঁজ নিলে আমি বলেছি যে, রাফি বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছে। তারপর শুনি সে নিখোঁজ।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী রাফির বাবা থানায় একটি জিডি করেছেন। পুলিশ নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কাজ করে যাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial