প্রধান সূচি

ভান্ডারিয়ায় দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়োর হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ণমূলক দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাবঞ্চিত, অসহায় দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় পার্টি (জেপি) উপজেলা যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না।

এছাড়া মঙ্গলবার সকালে উপজেলার ২ননং নদমূলা শিয়ালকাঠী সাইক্লোন সেল্টারে, দুপুরে উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং সন্ধ্যায় ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই সকল ইউনিয়নের অসহায় দু:স্থ শীতার্ত মানুষসহ আবাসন প্রকল্প, গুচ্ছগ্রামের অসহায় দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পৃথকভাবে এ সকল স্থানে বিতরণ কালে অন্যান্যের মধ্যে আনোয়োর হোসেন মঞ্জু এমপি’র পক্ষে তার ব্যক্তিগত কর্মকর্তা মেজবা উদ্দিন, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, তেলিখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন বাদল তালুকদার, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. শাহজাহান তালুকদার, শাহ আলম হাওলাদার, ভিটাবাড়ীয়া ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ দুলাল, জেপি নেতা ও ইকড়ি ইউপি সদস্য মো. মজিবুর রহমান, নদমুলা ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. নজরুল ইসলাম, ইকড়ি ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. হাসান জোমাদ্দার, ইউপি সচিব মো. জিয়াউল হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial