প্রধান সূচি

Wednesday, November 24th, 2021

 

পিরোজপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসার এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে ৪ দিন আগে বের হয়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র মো. রেজওয়ান আহম্মেদ রাফি (১৫) জেলার সদর উপজেলার পূর্ব শিকারপুর (মুসলিম পাড়া) এলাকার মো. কাবিল হাওলাদারের ছেলে। রাফির বাবা কাবিল হাওলাদার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ২২ নভেম্বর ধুপপাশা কেরাতুল হাফেজীয়া মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারি আমার ছেলে রাফি ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। তবে সে বে হবার পরে আজও বাড়িতে ফিরে আসে নাই। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায় নি। পরেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়োর হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ণমূলক দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাবঞ্চিত, অসহায় দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় পার্টি (জেপি) উপজেলা যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না। এছাড়া মঙ্গলবার সকালে উপজেলার ২ননং নদমূলা শিয়ালকাঠী সাইক্লোন সেল্টারে, দুপুরে উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং সন্ধ্যায় ৪নংবিস্তারিত পড়ুন


কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘দু:স্থ কল্যাণ সংস্থা’ এর উদ্যোগে বুধবার কাউখালী উপজেলার আমরাজুড়ি এবং শিয়ালকাঠী ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, আনোয়োর হোসেন মঞ্জু এমপির ব্যক্তিগত কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান, জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জাতীয় ছাত্র সমাজেরবিস্তারিত পড়ুন


শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ ফকির (৩৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ ফকির একই গ্রামের নুর মিয়া ফকিরের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মোশাররফ ফকির নিজ বাড়ির আঙিনায় গাছ কাটছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়লে এতে তার ছিড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মো. গোলাম মোক্তাদির হোসেন জানান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial