কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘দু:স্থ কল্যাণ সংস্থা’ এর উদ্যোগে বুধবার কাউখালী উপজেলার আমরাজুড়ি এবং শিয়ালকাঠী ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, আনোয়োর হোসেন মঞ্জু এমপির ব্যক্তিগত কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান, জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাইয়ুম শেখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব স্থানে বিতরণ কাজে সহায়তা করেন সংস্থার পক্ষে আতিকুজ্জামান খোকন, কাজী আতাহার হোসেন এবং মো. কবির হোসেন।
