পিরোজপুরে যুবলীগ নেতা শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা যুব মহিলা লীগ। বৃহস্পতিবার মবেলা ১১টায় সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সভাপতি রিনা বেগম, শিবানী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা মুন্নি, খন্দকার লাভলী, প্রচার সম্পাদক শামিমা সুলতানা রোজি, সদস্য শাহানাজ চৌধুরী, মারুফা আক্তার প্রমুখ।
মানববন্ধনে জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রতিপক্ষ উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত »
