Thursday, November 25th, 2021
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রতিপক্ষ উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রতিপক্ষ-২০২১ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যেগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহিলা পরিষদের অফিস কক্ষে লিগ্যাল এইড উপ-কমিটির সহযোগিতায় ভারপ্রাপ্ত সভাপতি মাতওয়ারা বেগম টুলির সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম। মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনার সঞ্চালানয় বক্তব্য রাখেন, সাংবাদিক জিয়াউল আহসান জিয়া, পৌর কাউন্সিলর আ. ছালাম বতেন, মহিলা পরিষদের সহ-সভাপতি খাইজুরান ধিরোজ, প্রচার সম্পাদক কানিজ ফাতিমা হাসি, ডাক দিয়ে যাই এর সিনিয়র এলাকা ব্যবস্থাপকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে যুবলীগ নেতা শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা যুব মহিলা লীগ। বৃহস্পতিবার মবেলা ১১টায় সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এ্যানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সভাপতি রিনা বেগম, শিবানী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা মুন্নি, খন্দকার লাভলী, প্রচার সম্পাদক শামিমা সুলতানা রোজি, সদস্য শাহানাজ চৌধুরী, মারুফা আক্তার প্রমুখ। মানববন্ধনে জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
