পিরোজপুরে জেলা বিএনপি’র সভাপতির বাড়ীতে দুর্ধর্ষ চুরি
পিরোজপুরে জেলা বিএনপি’র সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলের বাসভবনসহ শহরের খুমুরিয়া এলাকার কলেজ রোডে রবিবার দিবাগত রাতে দু’টি বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতে একদল চোর দুই বাসার কোলপসপল গেট ও প্রধান দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে। চুরি হওয়া অপর বাসাটি হচ্ছে এডভোকেট ফিরোজ খানের।
গাজী বাবুল পরিবারসহ নিজের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। চোরেরা দুই বাসারই আলমারি ভেঙ্গে কিছু অলংকার ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। গাজী বাবুলের বাসার কেয়ারটেকার হাবিব জানায়, সে চোরের উপস্থিতি টের পেয়ে হাকডাক দিলে দুই জন চোর মালামালসহ দৌঁড়ে পালিয়ে যায়। দু’টি বাসারই আলমারি ও ওয়ারড্রপ ভাঙ্গচুর করে কাপড়-চোপড় তছনছ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় কোন মামলা হয়নি।
Please follow and like us:
« পিরোজপুরের শংকরপাশায় ইউপি নির্বাচনে সংহিসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধসহ আহত-৮ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্রকে মুক্তিপনের দাবীতে হত্যা ॥ আটক-১ »
