প্রধান সূচি

পিরোজপুরের শংকরপাশায় ইউপি নির্বাচনে সংহিসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধসহ আহত-৮

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের গুলিবর্ষণে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থক আরও ৭/৮জন আহত হয়েছেন বলে পুলিশ ও এলাকাবাসীরা জানান।
আজ রবিবার রাত ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল বের করলে সেখানে এ সংঘর্ষ বাঁধে। গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে আহত অন্যান্যদের নাম জানা যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সহিংসতার ঘটনার কথা স্বীকার করে বলেন, উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial