Monday, November 8th, 2021
পিরোজপুরে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ ১৯ বালক ও বালিকা আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা। সোমবার বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত খেলার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, প্রেসক্লাব আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। প্রতিযোগিতায় বালিকাদের বিভাগে ভান্ডারিয়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয় ও রানার্সআপ হয় পিরোজপুর সদর উপজেলা দল।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ ॥ আ’লীগের বিদ্রোহী প্রার্থীসহ গ্রেফতার-৯
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের গুলিবর্ষণে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থক আরও ৭/৮জন আহত হয়েছেন। বুকে গুলিবিদ্ধ যুবলীগ নেতা শুভকে সোমবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্স করে খুলনা থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, নির্বাচনী সংহিসতায় যুবলীগ নেতাকে গুলি করার অভিযোগে শংকরপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সেনাবাহিনীর চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
করোনা ভাইরাস সংকট মোকাবেলার জন্য পিরোজপুর জেলার হাসপাতালগুলোর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উপহার হিসেবে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের (৭ পদাতিক ডিভিশন) উদ্যোগে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী’র হাতে সেনাবাহিনীর পক্ষে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কবির হোসেন চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুুলে দেন। এ সময় জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদানকৃত চিকিৎসা ও স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত
‘সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়তে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আইডিবি’র ৫১তম প্রতিষ্ঠা বাষির্কী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার পিরোজপুরে একটি র্যালী বের করা হয়। সকাল ১০টায় পিরোজপুর শহরের পুরাতন ডিসি অফিস থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রকৌশলী সভাপতি এম এ রব্বানী ফিরোজ, প্রকৌশলী সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, পিরোজপুর পৌরসভার নিবাহী প্রকৌশলী অমল কৃষ্ণ ভদ্র, প্রকৌশলী শেখ হোসনে আরা পপিসহ জেলার বিভিন্ন দপ্তরেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্রকে মুক্তিপনের দাবীতে হত্যা ॥ আটক-১
পাইকগাছায় মুক্তিপনের দাবীতে অপহৃত আমিনুর রহমান (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে নিহতের রক্ত পাওয়া গেলেও লাশ পাওয়া যায়নি। মুক্তিপনের টাকা আদায়কালে অপহরণ চক্রের একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টার দিকে আগড়ঘাটা বাজার থেকে ৪/৫ জনের একটি চক্র আমিনুর রহমানকে অপহরণ করে। রাত ১০টার দিকে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয় বলে আটক ফয়সাল পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার দেয়া তথ্য মতে পুলিশ রক্তের আলামত সনাক্ত করেন বলে ওসি জিয়াউর রহমান জানান। নিহত আমিনুর শ্যামনগর গ্রামের ছুরমানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা বিএনপি’র সভাপতির বাড়ীতে দুর্ধর্ষ চুরি
পিরোজপুরে জেলা বিএনপি’র সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলের বাসভবনসহ শহরের খুমুরিয়া এলাকার কলেজ রোডে রবিবার দিবাগত রাতে দু’টি বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতে একদল চোর দুই বাসার কোলপসপল গেট ও প্রধান দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে। চুরি হওয়া অপর বাসাটি হচ্ছে এডভোকেট ফিরোজ খানের। গাজী বাবুল পরিবারসহ নিজের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। চোরেরা দুই বাসারই আলমারি ভেঙ্গে কিছু অলংকার ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। গাজী বাবুলের বাসার কেয়ারটেকার হাবিব জানায়, সে চোরের উপস্থিতি টের পেয়ে হাকডাক দিলে দুই জন চোর মালামালসহ দৌঁড়ে পালিয়ে যায়। দু’টি বাসারই আলমারি ও ওয়ারড্রপবিস্তারিত পড়ুন
