পিরোজপুরে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ ১৯ বালক ও বালিকা আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা।
সোমবার বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত খেলার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, প্রেসক্লাব আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।

প্রতিযোগিতায় বালিকাদের বিভাগে ভান্ডারিয়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয় ও রানার্সআপ হয় পিরোজপুর সদর উপজেলা দল। বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ইন্দুরকানী উপজেলা দল এবং রানার্সআপ হয় ভান্ডারিয়া উপজেলা দল।
Please follow and like us:
« পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ ॥ আ’লীগের বিদ্রোহী প্রার্থীসহ গ্রেফতার-৯ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়া পৌরসভা ও ইউনিয়নগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে »
