প্রধান সূচি

পিরোজপুরে রিকের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে বেরসকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) খুলনা জোন পিরোজপুর এরিয়ার উদ্যোগে দু:স্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েরছ।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, রিকের সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, রিকের পিরোজপুর এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মোল্লা, প্রবীণ কর্মসূচির আঞ্চলিক কো-অর্ডিনেটর ফারুক রহমান, সদর শাখা ব্যবস্থাপক শেখ আরিফ, কদমতলা ইউনিয়নের ইপিসি শংকর দেবনাথ, কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. জিহাদ হোসেন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুক্তারকাঠী সরদার বাড়ি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial