প্রধান সূচি

ইন্দুরকানীতে চেয়ারম্যান পদে ১১ জনের মনোনয়নপত্র জমা

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন, জাতীয়পার্টি (জেপি)’র তিনজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তিনজন এবং চারজন স্বতন্ত্র প্রাার্থীসহ ১১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াত সমর্থিত কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয় নি।
রবিবার উপজেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পড়েরহাট ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শাওন তালুকদার, জাতীয় পার্টি জেপি মনোনীত গোলাম সরোয়ার বাবুল, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত আ. হালিম হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম মনোনয়নপত্র জমা দেন।
উপজলোর পত্তাশী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন, জেপি মনোনীত উপজেলা জেপির সদস্য সচিব শাহীন হাওলাদার। নবগঠিত ইন্দুরকানী সদর ইউনিয়নে আওয়ায়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোবারক আলী হাওলাদার, জেপি মনোনীত উপজেলা জেপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া চেয়ারম্যান পদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এ প্রার্থী হিসেবে তিন ইউনিয়নে ৩ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছে।
আগামী ১১ নভেম্বর ২য় ধাপে এ উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান এ তথ্য প্রদান করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial