ভাণ্ডারিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার নানা আয়োজনে শেখ রাসেলেরে ৫৮তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি (জেপি), পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা অডিটরিয়ামে জাতীয়ভাবে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ও দোয়া মোনাজাত শেষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।
পরে “অদম্য শেখ রাসেল” এর উপর প্রতিযোগিতামূলক উপস্থিত বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, মো. হুমায়উন কবির, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, পৃথকভাবে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে “শেখ রাসেল ও ডিজিটাল বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের প্রভাষক মো. আব্দুল হালীম হাওলাদার, মো. মুরাদ হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. নুরুল হক।
ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মো. ইউনুস আলী।
