প্রধান সূচি

Monday, October 18th, 2021

 

কাউখালীতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক  মো. শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ বেকারির রেজাউল করিমকে ৫ হাজার টাকা, গাউছিয়া বেকারির শেফালি বেগমকেবিস্তারিত পড়ুন


দুই জেলার যোগাযোগের সেতুবন্ধন

শীঘ্রই চালু হতে যাচ্ছে মঠবাড়িয়ার বড়মাছুয়া-রায়েন্দা ফেরী

অপেক্ষার পালা শেষ। শীঘ্রই চালু হতে যাচ্ছে উপকূলীয় এলাকার বলেশ^র নদীতে বড়মাছুয়া-রায়েন্দা ফেরী সার্ভিস। পিরোজপর ও বাগেরহাট এই দুই জেলার নদী পথে যোগাযোগের সহজ মাধ্যম এটি। দু’পাড়ে ফেরীর জন্য পল্টুন ও জেটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। যে কোন সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে দুই জেলার সেতুবন্ধনকারী এ ফেরী সার্ভিসের। এ সেতুবন্ধনের জন্য যুগ যুগ ধরে অপেক্ষায় ছিল দুইপাড়ের মানুষ। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে জেটি নির্মাণ ও সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খরব নিয়েছেন। জানা গেছে, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে শেখ রাসেলের জন্মবার্ষিকী। সোমবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে সেমিনার, আলোচনা সভা, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যুবককে হত্যার অভিযোগে নারীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান গাজী (২৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ৭ দিন পর সোমবার আদালতে মামলা হয়েছে। নিহত ওই যুবককের ভাই আব্দুল্লাহ গাজী পরিকল্পিতভাবে হত্যার আভিযোগে এনে স্থানীয় দোকানী ফাতিমা বেগম (৩৫)কে প্রধান আসামী করে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (এমপি কেস-৫৫২/২১) করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিরোজপুর ‘পিবিআই’কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। ইমরান গাজী পৌর শহরের সবুজ নগর গ্রামের মৃত. মন্নান গাজীর ছেলে। মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ইমরান গাজী সবুজ নগর গ্রামেবিস্তারিত পড়ুন


টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ধানের ব্যাপক ক্ষতি

নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে একটানা ৩ দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমন ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একটানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আধাপাঁকা ধান মাটিতে পড়ে পানিতে ডুবে থাকায় বীজ উৎপাদনে লক্ষ্য মাত্রা উৎপাদন না হওয়ার আশংখা করছে খামার কর্তৃপক্ষ। ঝড়ো হাওয়ায় আধা কাঁচা পাঁকা ধান মাটিতে নুয়ে পড়ে, পানিতে ডুবে ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে নুয়ে পড়া, পানিতে ডুবে থাকা ধান পরিপূর্ণ পুষ্ঠ না হওয়া ও ধানের কালো কালো দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাছাড়া কুশি ভরাবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার নানা আয়োজনে শেখ রাসেলেরে ৫৮তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি (জেপি), পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা অডিটরিয়ামে জাতীয়ভাবে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ও দোয়া মোনাজাত শেষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। পরে “অদম্য শেখ রাসেল” এর উপর প্রতিযোগিতামূলক উপস্থিত বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে রিকের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে বেরসকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) খুলনা জোন পিরোজপুর এরিয়ার উদ্যোগে দু:স্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েরছ। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, রিকের সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, রিকের পিরোজপুর এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মোল্লা, প্রবীণ কর্মসূচির আঞ্চলিক কো-অর্ডিনেটর ফারুক রহমান, সদর শাখা ব্যবস্থাপক শেখ আরিফ, কদমতলা ইউনিয়নের ইপিসি শংকর দেবনাথ, কৈশোরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial