কাউখালীতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ বেকারির রেজাউল করিমকে ৫ হাজার টাকা, গাউছিয়া বেকারির শেফালি বেগমকে এক হাজার টাকা, নিপা বেকারিরর মো. হাসান আকনকে ৩ হাজার ৫শ’ টাকা, তালুকদার বেকারির শফিকুল ইসলামকে ৬ হাজার টাকা, বেকুটিয়া ফেরিঘাটের বিসমিল্লাহ হোটেলের সাইদুল ইসলামকে ২ হাজার টাকা, প্রিয়াংকা হোটেল এন্ড রেস্টেুরেন্ট এর উত্তম কুমার হালদারকে ২ হাজার টাকা এবং সোহেল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সোহেল শেখকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
