প্রধান সূচি

পাইকগাছায় ছিনতাইকালে যুবক আটক

পাইকগাছায় ছিনতাইয়ের টাকা, ঘুমের ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জামসহ সবুজ নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানায়, তার বাড়ি খুলনার বৈকালিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রার মহেশ্বরীপুরের লোকা গ্রামের আনিছুর রহমান বুধবার বেলা ১২টার দিকে পাইকগাছার ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেটে মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি আরিফা মার্কেটের কাছে পৌঁছালে পিছন থেকে সবুজ তার গায়ে বমি করে দিয়ে হাতে থাকা ব্যাগ কেটে ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আনিছুরের ডাক চিৎকারে স্থানীয় জুলি শেখসহ অন্যরা ছুটে এসে সবুজকে আটক করে পুলিশকে খবর দেয়।

এদিকে, লস্কর ইউপির উত্তর খড়িযা গ্রামের গৌবিন্দ মন্ডল জানান, বেলা ১টার দিকে আলমদিনা হোটেলের কাছ থেকে ছিনতাইকারীরা তার ১৫ হাজার টাকা পকেট কেটে নিয়েছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী বলেন, দুর্গাপূজার সময়ে এ চক্রটি সক্রিয় হয়েছে। থানা হেফাজতে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial