কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা মনু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম.সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় প্রমুখ।
সভায় পুজা মণ্ডপগুলোর আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সভা থেকে প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলা ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতাসহ নানা পরামর্শ দেয়া হয়।
