প্রধান সূচি

Wednesday, October 6th, 2021

 

বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে : প্রধানমন্ত্রী

প্রশাসনের নবীন কর্মকর্তাদের সাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন। মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রী বুধবার সকালে বিসিএস প্রশাসন একাডেমির ১১৯ এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহবাগস্থ বিসিএস প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মূলবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে প্রকল্পের বরাদ্ধ, করোনার সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণের আবেদন ফরম হস্তান্তর উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দীন মহারাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন


কাউখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা মনু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম.সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ছিনতাইকালে যুবক আটক

পাইকগাছায় ছিনতাইয়ের টাকা, ঘুমের ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জামসহ সবুজ নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানায়, তার বাড়ি খুলনার বৈকালিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রার মহেশ্বরীপুরের লোকা গ্রামের আনিছুর রহমান বুধবার বেলা ১২টার দিকে পাইকগাছার ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেটে মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি আরিফা মার্কেটের কাছে পৌঁছালে পিছন থেকে সবুজ তার গায়ে বমি করে দিয়ে হাতে থাকা ব্যাগ কেটে ৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আনিছুরের ডাক চিৎকারে স্থানীয় জুলি শেখসহ অন্যরা ছুটে এসে সবুজকে আটক করে পুলিশকেবিস্তারিত পড়ুন


পাইকগাছা ডাকাতি ও ধর্ষণ ॥ আটক-৪

পাইকগাছায় ডাকাতি ও মহিলাকে ধর্ষনের মামলায় ৪ আসামীকে পুলিশ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গত ২৮ সেপ্টেম্বর উপজেলার কালুয়া গ্রামের মৃত নিরোধ ঢালীর বাড়ীতে গভীর রাতে ডাকাতি হয়। এ সময় বিলাস ঢালী ও তার মা ঘুমিয়ে ছিল। দরজা খোলার শব্দে তারা জেগে উঠে। তারা কারা এ কথা বলতেই তাদেরকে মারপিট করে ও খুন করার হুমকি দিয়ে তাদের মোবাইল, স্বর্ণালঙ্কারসহ ১ লাখ ৪৮ হাজার টাকার মালামাল লুট করে। এ সময় বাড়ীর মহিলাকে ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাত ৪ জনের নামে মামলা করে। এ মামলায় পুলিশ মঙ্গলবারবিস্তারিত পড়ুন


মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচনে ৪৪ প্রার্থী

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএস) আগামী ১৭ অক্টোবরের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে ১৩টি পদের বিপরীতে ৪৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে নাসির চৌধুরী, নাসির মৃধা ও শওকত আলী এবং সাধারণ সম্পাদক পদে এস.এম ফিরোজ, মতিউর রহমান সাকিব ও কাজী খুরশিদ আলম পল্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার সকাল ৯টা থেকে দুুপুর ২টা পর্যন্ত এ মনোনয়নপত্র বিক্রি করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপর সচিব মুন্সি মাকরুজ্জামান জানান, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রার্থীরা তাদেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে স্কুলের জমি দখল করে সভাপতির ভাইয়ের ভবন নির্মান

পিরোজপুরের নাজিরপুরের দীঘিরজান কলেজিয়টে স্কুলের জমি দখল করে পাকা ভবন তৈরীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. ছিদ্দিকুর রহমান ফকির উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত মঙ্গলবার দেয়া ওই অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছোরাফ হোসেন শেখের ছোট ভাই মো. এমদাদ হোসেন প্রভাব খাটিয়ে ওই বিদ্যালয়ের নিজস্ব জমিতে পাকা ভবন তৈরী করতে আরসিসি পিলার স্থাপন করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের পূর্ব পাশের খেলার মাঠ দখল করে ওই ভবন তৈরী করা হচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো.বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় হত্যার চেষ্টা মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি ॥ থানায় জিডি 

পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা তুলে নিতে মামলার বাদী গৃহবধূ রাশেদা বেগম হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। রাশেদা বেগম উপজেলার লক্ষনা গ্রামের মধু মিয়ার স্ত্রী। জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষনা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে দরিদ্র ট্রাক্টর চালক লিটন মিয়া চলতি আমন মৌসুমের শুরুতে স্থানীয় দক্ষিণ গুলিশাখালী গ্রামের কামাল হাওলাদারের ছেলে প্রবাসী রাসেলের ৪ একর জমি চাষ করে। এ জমি চাষের খরচ বাবদ ১০ হাজার টাকা দিতে রাসেল তাল বাহানা করতে থাকে। গত ২১ সেপ্টেম্বর দুপুরে লিটন মিয়া জমিবিস্তারিত পড়ুন


জাল-ট্রলারই আমাগো জীবন

চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ জন্য বঙ্গোপসাগরসহ নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে ২২দিন জাল ফেলা নিষিদ্ধ। ঘাটে অবস্থান করছে মাছ ধরার সকল ট্রলার ও নৌকা। মাছ ধরা বন্ধ মানে জেলেদের উপার্জনও বন্ধ। অবসর সময়টা শুয়ে-বসে কাটালেতো আর চুলোয় হাড়ি চড়বে না দরিদ্র জেলে পরিবারে। অন্য কোনো কাজও নেই তাদের হাতে। তাই দীর্ঘ সময় অলস না কাটিয়ে জাল মেরামতের কাজে নেমে পড়েছেন শরণখোলার বেকার জেলেরা। বুধবার সকাল থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর, খোন্তাকাটা, জিলবুনিয়াসহ বলেশ্বর পারের কয়েকটি এলাকায় ঘুরে দেখা যায়, জেলেরা জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। তারা যে যারবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার মাধ্যমে এই দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, মাহামুদ খান খোকন, মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial