প্রধান সূচি

কাউখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার মাধ্যমে এই দিবস পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু।

বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, মাহামুদ খান খোকন, মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial