প্রধান সূচি

পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে প্রকল্পের বরাদ্ধ, করোনার সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণের আবেদন ফরম হস্তান্তর উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দীন মহারাজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial