প্রধান সূচি

পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত

পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পাইকগাছার নতুন বাজার সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে শকুন সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালিয়া জীব উৎপাদন খামারের সিনিয়র সহকারী কৃষিবিদ মো. হারুন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম কচি।

বক্তব্য রাখেন, সমাজ সেবক সুনিল কুমার রায়, সাংবাদিক সাইফুল ইসলাম, কবি মোড়ল কওসার আলী, এম.এম.এ বারিক, সুশান্ত বিশ্বাস, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, মো. লিটন গাজী, অভিজিৎ রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রাম-গঞ্জে গরু, মহিষসহ গবাদি পশুর মৃতদেহ যেখানে ফেলা হতো সেখানে দলে দলে শকুন হাজির হতো। মৃত প্রাণী বা পচাগলা, বর্জ্য ও মৃতদেহ পঁচে রোগ ছড়ানোর আগেই তা খেয়ে সাবাড় করে দিতো শকুনের দল। তাই শকুনকে প্রকৃতির পরিছন্ন কর্মি বলা হয়। কিন্ত এখন আর আগের মতো শকুন দেখা যায় না। নির্মল পরিবেশ ও সুস্থ্য প্রকৃতির জন্য মহাবিপন্ন শকুন রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শকুনের প্রজনণ স্থল, বিশ্রাম, বাসা ও বিচরণ এলাকার বড় গাছ সংরক্ষণ করতে হবে। শকুন সংরক্ষণের গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ ও উদ্বুদ্ধ করতে পারলে শকুন সুরক্ষা পদক্ষেপ সার্থক হবে। সারা বিশ্বে শকুনকে বিলপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার পালিত হয় আর্ন্তজাতিক শকুন সচেতনতা দিবস। বিলুপ্ত প্রায় এ শকুনকে বাঁচাতে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোই শকুন সচেতনতা দিবসের মুখ্য উদ্দেশ্য।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial