প্রধান সূচি

ভান্ডারিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ তিন যুবক আটক

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-৮ বরিশাল। শুক্রবার গভীর রাতে বরিশাল র‌্যাব-৮ সদস্যের এর একটি দল অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া উপজেলা হাসপাতাল সংলগ্ন ডাক বাংলোর সামনে থেকে মাদক  কেনাবেচার সময় পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের ফুল মিয়ার ছেলের শফিকুল ইসলাম (২৩), একই গ্রামের ইদ্রিস বেপারীর ছেলে সোহাগ বেপারী (১৬) এবং গৌরীপুর ইউনিয়নের সালাম আকনের ছেলে বেল্লাল আকন (৩০)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃত তিনজনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ^াস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়। সেখান থেকে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial