মঠবাড়িয়ায় দু:স্থ পরিবারকে মানবিক সহায়তা প্রদান
‘বাড়িয়ে মানবিকতার হাত, গড়ি অসহায় শিশুদের ভবিষ্যৎ’ এ শ্লোগানে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ এর পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুটি শিশুকে চিকিৎসার জন্য নগদ টাকা ও অপর এক প্রতিবন্ধি শিশুর মায়ের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে মঠবাড়িযা প্রেসক্লাবে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িযা থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ।
সংগঠনের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সহ-সভাপতি পলাশ বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুর রহমান সোহাগ, কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাফিজুর রহমান সোহাগ, আজীবন সদস্য সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, পৌর শাখার সভাপতি রাজিব কুমার সাহা, সাধারণ সম্পাদক বিশ^জিৎ কুমার বিশ^াস, উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল হালিম দুলাল, আবুল কালাম আজাদ, রফিকুজ্জামান আবির, মেহেদী হাসান, মনির আকন, ইসমাইল হোসেন হাওলাদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সংগঠনটি অনুর্ধ ১০ বছর বয়সী অসহায় শিুদের কল্যাণে ২০১৬ সাল থেকে কাজ করে আসছে এবং প্রবাসীরা মানবিক সহায়তার ৯০ শতাংশ অর্থের যোগান দেন বলে জানা গেছে।
